জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
সারাদেশ

জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : "মাছ চাষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল চাষীদেরকে মৎস্য চাষের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং মাছ চাষের পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে চাষিকে বিশেষ সুবিধা প্রদান করতে সোচ্চার থাকবেন বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য ২৪ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শরু হয়। সপ্তাহ ব্যাপী ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী গ্রহণ করে। তাদের গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম ছিলো সংবাদ সম্মেলন, বর্ণাঢ্য র‌্যালী।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রর্দশন, লাইসেন্স ছাড়া খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা