সারাদেশ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুরের আকবরের মোড়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বদিউজ্জামান ধোনি যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, বেলা ১২টার দিকে ধনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনীর কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির সামিল। আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বিষয়টি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি জানান, কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা