আকাশে উড়লো শতাধিক ঘুড়ি
সারাদেশ

আকাশে উড়লো শতাধিক ঘুড়ি

ইমরান আল মাহমুদ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পের আকাশে উড়লো শতাধিক ঘুড়ি।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আযহার দিন ক্যাম্প-১৯ এ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ব্যতিক্রমী এই ঘুড়ি উৎসবের আয়োজন করেন। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে আনন্দ আর খুশি।

ঘুড়ি উৎসবে আসা কয়েকজন রোহিঙ্গা বলেন, ‘আমরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে পাঁচবছর অতিবাহিত করছি। পবিত্র ঈদের দিনে আনন্দ ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসবের আয়োজন করায় ৮এপিবিএন কে ধন্যবাদ জানাই। আমরা নিজ দেশের মাটিতে এভাবে আনন্দ উদযাপন করতে পারলে আরও ভালো লাগতো।’

এদিকে ব্যতিক্রমী এ আয়োজনে রোহিঙ্গা শিশুদের ঘুড়ি উড়ানো শিখিয়ে দিচ্ছিলেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। ঘুড়ির রশি ধরে উড়ানোর দৃশ্যটা শিশুদের মধ্যে আনন্দের মাধ্যমে ছড়িয়ে দিতে কিছুটা ব্যর্থ হলেও তা পুরোপুরি হাল ধরে শিখিয়ে ছাড়লেন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,পবিত্র ঈদুল আযহার দিনে ছুটির দিন হলেও আমরা ছুটে এসেছি রোহিঙ্গা শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে। সারাবছরই ক্যাম্পে এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকে। এফডিএমএন সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে ভবিষ্যতে অপরাধ কার্যক্রমে যাতে তারা জড়িয়ে না পড়ে সেটা চিন্তা করে এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা