সারাদেশ

ঢাকায় দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে আর্জেন্টিনা। বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে দেশের ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

মঙ্গলবার (১২ জুলাই) এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী, মহাপরিচালক (আমেরিকাস) নায়েম উদ্দিন আহমেদ, সহকারী সচিব (আমেরিকাস) তারিক মাহমুদ পাশা, এফবিসিসিআই’র সহ সভাপতি মো. আমিন হেলালী, পরিচালক আবুল কাশেম খান ও আমজাদ হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এই সরকারি কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার ব্যাপারে আন্তরিক আর্জেন্টিনা। বৈঠকে তার দেশে এফবিসিসিআইকে ব্যবসায়িক সফরের আমন্ত্রণ জানান ক্লডিও রোজেনওয়েইগ।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন দুদেশের মধ্যে বাণিজ্য উন্নয়নের জন্য বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদারের সুপারিশ করেন। এফবিসিসিআই ও আর্জেন্টিনার শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আমেরিকার চারটি দেশ— ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের বাণিজ্য ব্লক মারকোসারের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াকে বেগবান করার জন্য আর্জেন্টিনার সহায়তা কামনা করেন সভাপতি।

তিনি আরও জানান, মারকোসারভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক আমদানি করতে পারে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আর্জেন্টাইন উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান সভাপতি।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত হুগো গ্যাবি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিতে অনেক বেশি সময় লাগে। তাই তিনি মারকোসারের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের পরামর্শ দেন।

আর্জেন্টিনার ভারত দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর বলেন, এশিয়া থেকে তার দেশ প্রচুর পরিমাণে টেক্সটাইল পণ্য আমদানি করে। বাংলাদেশও বস্ত্র ও প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য আর্জেন্টিনাকে সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করতে পারে।

আরও পড়ুন: গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করা অপরাধ

আর্জেন্টিনা থেকে তুলা, গুড়া দুধ ও রসুন আমদানির আহ্বান জানান দূতাবাসের এগ্রিকালচার অ্যাটাশে মারিয়ানো বেহেরান। তিনি জানান, বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করতে পারে আর্জেন্টিনা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা