কক্সবাজার আলো সম্পাদকের পিতা আর নেই
সারাদেশ

কক্সবাজার আলো সম্পাদকের পিতা আর নেই

সান নিউজ ডেস্ক : কক্সবাজার আলো ডটকম এর সম্পাদক ও প্রকাশক, টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য “টেকনাফের ইতিহাস ঐতিহ্য” বইয়ের লেখক মুহাম্মদ শাহজাহান এর পিতা ফজল করিম আর নেই। ইন্নালিল্লাহে.........রাজিউন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত দুইটায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ কন্যাসহ নাত-নাতনী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ নানান সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার (২ জুলাই) বেলা ২টায় নতুন পল্লানপাড়া আজিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন।

আরও পড়ুন : তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

মরহুম ফজল করিম সওদাগরের নামাজে জানাজায় অংশগ্রহণ ও শোক প্রকাশ করেন-কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুল ফারুক, এলাকার মুরব্বী নুরুল ইসলাম ও মরহুমের বড় ছেলে ইসলামী ব্যাংক কর্মকর্তা আলী আহমদ, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুস ছোবহান, কেয়ারী ট্যুরস এন্ড লিমিটেড এর টেকনাফের ইনচার্জ শাহ আলম, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এমএ রহিম জিহাদী, সাংবাদিক ছৈয়দ আলম, ব্যাংকার হারুন রশিদ, মাও. জহির আহমদ, মাও. ফরিদুল আলম ও ইয়াকুবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : পরিত্যক্ত বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি

জানাজায় ইমামতি করেন-আজিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।(প্রেস বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা