বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
সারাদেশ

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম আরিফ শেখ (১৬)। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের জালাল শেখের ছেলে এবং সাতৈর বাজারে অবস্থিত সাতৈর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের অপর আরোহী ফারদিন (১৩) পা ভেঙে মারাত্মক আহত হয়েছে। ফারদিন একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) দুপুর দুইটার দিকে।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে সাতৈর উচ্চ বিদ্যালয়ের টিফিনের সময় দশম শ্রেণির ছাত্র আরিফ তার ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। পার্শ্ববর্তী মহীশালা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহীশালা ব্রিজের সাথে ধাক্কা খায়।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীই মারাত্মক আহত হয়। সাথে সাথে স্থানীয় লোকদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বেলা সাড়ে তিনটার দিকে আরিফ শেখের মৃত্যু হয়। অপর আহত ফারদিনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

এদিকে স্কুলের ছাত্র নিহত হওয়ার পরও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী চৌধুরী দুর্ঘটনাস্থল, হাসপাতাল কিংবা নিহতের বাড়ি না যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে। পরে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা গিয়ে মারমুখী ছাত্র-জনতার হাত থেকে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে আনেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা