শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ
সারাদেশ

শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন,নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

শনিবার (২ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় জেলা উদীচীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহ-সভাপতি এমএস আহমেদ রাজু,অমল টিক্কু, সাংগঠনিক সম্পাদক আহছানুল হাবিব বাবু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাত জহির চন্দন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,শিক্ষক সম্পা সাহা, রাজন ঠাকুর প্রমূখ।

সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সুচরিতা দেব, জ্যোতিষ চন্দ্র বর্মন,আবৃতি করেন রাফিদ আহানজ,ননী গোপাল বর্মন।

আরও পড়ুন : তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

বক্তারা বলেন, সম্প্রতি একজন শিক্ষক ছাত্রের হামলায় প্রাণ হারিয়েছেন। নির্যাতনের শিকার বেঁচে থাকা শিক্ষকরাও ভালো নেই । তাদের অনেকের কাছেই ‘স্বাভাবিক জীবন’ এখন কল্পনাতীত।

সম্প্রতি নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়েছে। তিনি এখনো এলাকায় ফিরতে পারেন নি।

ঢাকার আশুলিয়ায় আরেক ঘটনায় শিক্ষক উৎপল কুমার সরকার এক ছাত্রের অতর্কিত হামলায় আহত হওয়ার পর হাসপাতালে মারা যান।

স্বপন কুমার বিশ্বাস ফিরলেও কি সমাজে একজন শিক্ষকের যে সম্মান, মর্যাদা নিয়ে জীবন যাপন করার কথা, সেই জীবন ফিরে পাবেন?

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, মুন্সিগঞ্জের হৃদয় মন্ডল বা বাগেরহাটের কৃষ্ণপদ মহলী ও অশোক কুমার ঘোষালসহ অনেকেই দুঃসময়ই পার করছেন। কেউ কম, কেউ বেশি।এখনও হুমকি-ধামকি চলছে। কেউ কেউ তো দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন।

এদিকে গত শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার উত্তরায় উদীচীর সাবেক সহ-সভাপতি , লেখক, নাট্যকার শিক্ষক ড.রতন সিদ্দীকীর বাসায় সাম্প্রদায়িক হুজুক তুলে হামলা চালানো হয়েছে।

সকল শিক্ষক নির্যাতন,হামলা ও হত্যার উৎস উদঘাটন করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেইসাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা