নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়েছে (ছবি: সান নিউজ)
সারাদেশ

বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত ৭জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট টু কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

আহত ব্যক্তিদের মধ্যে ৬ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কবিরহাট থেকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ভ্যারাইটিজ দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরও দুটি দোকান ভেঙ্গে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ ৭জন আহত হন। এ ঘটনায় ব্যবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। তবে স্থানীয়রা বলছে, দুর্ঘটনার শিকার দোকানগুলোও একেবারে সড়ক লাগোয়া।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ধারণা করা হচ্ছে বাসটি হেলপার চালিয়ে আসছিল। কোন কারণ ছাড়াই হঠাৎ বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক, ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটার শিকার বাস জব্দ করে থানায় নিয়ে গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা