ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিলাক্স ব্যাটারি সার্ভিস সেন্টার ও অটো হাউজ নামের একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে (ছবি: সান নিউজ)
সারাদেশ

ব্যাটারি দোকানে তালা কেটে দুর্ধর্ষ চুরি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিলাক্স ব্যাটারি সার্ভিস সেন্টার ও অটো হাউজ নামের একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) আনুমানিক ভোর রাত ৫ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলেজ রোড সংলগ্ন মো. জিকরুল হাসান জিকোর দোকানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাত ৮ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফেরেন দোকানি জাকিরুল হাসান জিকো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দোকানে এসে জিকো দেখেন দোকানের তালা কাটা ও সাটার খোলা। ভিতরে গিয়ে দেখেন ৩টি আইপিএস ব্যাটারি, ৫টি অটো-মিশোক ব্যাটারি, অটো-মিশোকের টায়ার ১৫টি, অটোরিকশার ব্যাটারি ২ সেটসহ আনুমানিক প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।

দোকানি জাকিরুল হাসান জিকো জানান, দোকানের তালা কেটে ১০টি ব্যাটারি ও ১৫টি টায়ার নিয়ে গেছে চোর। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা