সারাদেশ

কালকিনিতে ডাকাত দলের ৫ সদস্য আটক

শফিক স্বপন : মাদারীপুরের কালকিনিতে দেশের বিভিন্ন জেলার ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় দুইটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

বৃহস্পতিবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের মিন্টু সরদারের ছেলে সজিব সরদার (২৮), সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের তাজ আলী মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৮), পিরোজপুরের মঠবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের জুলমতের ছেলে মোঃ সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমন (২০)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোলচত্বরের পাসে একটি গরুর খামার নির্মাণ করেন মুন্সীগঞ্জের জামাল বেপারীর ছেলে রাব্বি বেপারী। রাতে রাব্বির খামারে ডাকাতচক্রের ওই সদস্যরা উপস্থিত হন। পরে ডাকাতরা খামারে থাকা ব্যবসায়ী রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে।

আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!

এসময় খামারে থাকা ৪টি গরু দুইটি পিকআপে উঠিয়ে নিয়ে রওনা দেয় ডকাতরা। পরে রাব্বি থানা পুলিশকে ফোন দিলে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এসময় দুইটি পিকআপসহ ৪টি গরু উদ্ধার করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা