শরীয়তপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন মেয়র অ্যাড. পারভেজ রহমান (জন)। (ছবি: সান নিউজ)
সারাদেশ

শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৭ লাখ ৩০ হাজার ৬৫১ টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা হয়। আর ৫৬ কোটি ২২ লাখ ২৮ হাজার ৬৫১ টাকা আয় ও ৫৪ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় ধরা হয়।

আরও পড়ুন: ৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘কাইজার’

বুধবার (২৯ জুন) বিকালে পৌরসভা হল রুমে বাজেট উপস্থাপন করেন, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাড. পারভেজ রহমান (জন)। তিনি বলেন, অতিরিক্ত না করে শরীয়তপুর পৌরসভার উন্নয়নের জন্য সীমিত আকারে বাজেট ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীসহ নগর সমন্বয় কমিটির সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানান শ্রেণি-পেশার মানুষ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা