সারাদেশ

শরীয়তপুরে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন 

শরীয়তপুর প্রতিনিধি : শতভাগ উৎসবভাতা প্রদান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষে ১১ দফা দাবিতে ও সারাদেশে শিক্ষক হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা শিক্ষক সমিতি।

আরও পড়ুন: ষড়যন্ত্র পেরিয়ে পদ্মা সেতু আজ বাস্তব

বুধবার (২৯ জুন) বিকাল ৫টায় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আমিন রতন।

তিনি বলেন, অবিলম্বে শতভাগ উৎসবভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষে ১১ দফা দাবি পূরণ করতে হবে। পাশাপাশি সারাদেশে শিক্ষক হত্যা, গুম ও নির্যাতন বন্ধ করতে হবে এবং দোষীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা সভাপতি আনোয়ার কামাল, সহ-সভাপতি কেএম ইদ্রিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কর্মকার প্রমূখ।

এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা