সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রী শুন্য

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতু চালু হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রী শুন্য হওয়ায় বিপাকে পড়েছে নৌযান মালিক-শ্রমিক। তাদের চোঁখে মুখে হতাশার ছায়া।

মাদারীপুরের বাংরাবাজার লঞ্চ ও স্পীডবোর্ড ঘাটে বুধবার (২৯ জুন) সকাল থেকে যাত্রীবাহী পরিবহন কম আসায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, ৯টা পর্যন্ত মোট একটি লঞ্চ শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চেটিতে ১০০ জন যাত্রী ছিল। শিমুলিয়া থেকে আসা লঞ্চগুলোতেও তেমন যাত্রী চোঁখে পড়েনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগেও যাত্রী ও যানবাহনের চাপ ছিল। ভোর থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও হালকা যানবাহনও কমতে শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রাখা হবে।

শিবচর থেকে আসা কাজল গোমস্তা বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় নৌপথে চাপ একটু কমেছে। সেতু দিয়ে যাব বলে বাড়ির সামনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিলাম। তবে আমাদের ওখান থেকে সরাসরি গাড়িতে লোকাল যাত্রী নেয় না। এজন্য এখান দিয়ে এসেছি। আগের মতো ঘাটে বাড়তি চাপ নেই।

বাংলাবাজার ঘাটে থাকা এমভি বেপারী লঞ্চের চালক মল্লিক জানান, সকাল থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী কমে গেছে অনেক। বেপারী লঞ্চের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পদ্মা সেতুর প্রভাবে ঘাটে যাত্রী কমে গেছে। মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী লঞ্চগুলো চলছে।’

বাংলাবাজার ঘাটে টার্মিনালে থাকা লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার মোঃ রনি বেপারি বলেন, ‘ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একটি লঞ্চ ছেড়ে গেছে। ভাড়া আগের মতোই আছে।’ বাংলাবাজার স্পিড ঘাটের ইজারাদারের লোক রাসেল মোল্লা বলেন, ‘সরকার থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের রুট পারমিট ও সরকারি নির্দেশনা রয়েছে। আমরা সেই অনুযায়ী যাত্রী পারাপার করছি।’

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকে ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ চলাচল বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা প্রতিটি লঞ্চে ১০০ যাত্রী দিয়ে লঞ্চগুলো ছেড়ে দিচ্ছি। আমরা লঞ্চের চালক ও স্টাফদের বলে দিয়েছি, যাতে যাত্রীদের সেবার মান সঠিক থাকে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা