সারাদেশ

কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৫

সান নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় বাচ্চু মিয়া (৬৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

এর আগে সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রিবাড়ির তারেব মিয়ার ছেলে মাসাকিন (৪৫), মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৫), মাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০) ও মাহমুদাবাদ টানপারার জয়নাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৬৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান ও ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও তিন পথচারীর। এ সময় আহত হন আরও দুই পথচারী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

ভৈরব হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন ও হাসপাতালে নেওয়ার পথে তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে স্থানীয়রা পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা