সারাদেশ

ট্রাকচাপায় ঝরলো দুই প্রাণ 

সান নিউজ ডেস্ক: ভয়ঙ্কর বন্যা কবলিত সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানি উঠে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। তার পরদিনই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ।

এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো অটোরিকশাটি। তেলিখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। চালকসহ অটোরিকশার তিন আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ‘দিন দ্যা ডে’র নতুন ট্রেইলার প্রদর্শন

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা