শরীয়তপুর
সারাদেশ

পদ্মাপাড়ে ব্যাপক প্রস্তুতি

আল আমিন শাওন: আগামিকাল শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা রুটের পদ্মা নদীতে নির্মিত পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীর এসে এই উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে মাদারীপুরের বাংলাবাজার জনসভায়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত রোগী

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে মাদারীপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে আওয়ামী লীগের নেতারা জেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি চলছে মাঠ প্রস্তুতের কাজ।

স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ১০ লক্ষ্য লোক সমাগম হবে। জেলা পুলিশ প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলছে সার্বিক প্রস্তুতি। তাকে বরণ করতে দলীয় নেতাকর্মীরা নিয়ে নিরলস পরিশ্রম করছে। দফায় দফায় কেন্দ্রীয় নেতারা সভাস্থল পরিদর্শন করছেন।

প্রধানমন্ত্রীর মাদারীপুরের শিবচরে আগমনকে কেন্দ্র করে দিন-রাত চলছে প্রস্তুতি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রশাসন সূত্র জানায়, শিবচর উপজেলার কাঠালবাড়ি বাংলাবাজার এলাকার পদ্মা নদীর পাড়েই পদ্মা সেতুর আদলে সভামঞ্চ সাজানোর কাজ চলছে ১৫ দিনের বেশি সময় ধরে। দিনরাত শ্রমিকরা কাজ করছে। ৪০ শয্যা বিশিষ্ট ৩টি অস্থায়ী হাসপাতাল ও ৬ শতাধিক বাথরুম বানানো হয়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে জনসভাস্থলের সভামঞ্চ পদ্মা সেতুর আদলে সাজানোর হচ্ছে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা ও নিরাপত্তা চৌকি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। এরই মধ্যে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা