হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সারাদেশ

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আলামিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী বেলায়েত হোসেনের ওপর হামলাকারী সাংবাদিক ইশ্রাফিল বেপারী (বিএম ইশ্রাফিল) ও সুমন হাওলাদার সহ অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ মৃত্যু

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের কর্মকর্তা-কর্মচারী ও আহত বেলায়েত হোসেনের পরিবার ও আত্মীয়-স্বজনদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাউবোর শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ও মামলার বাদী মো. সেলিম মোল্যা, আহত বেলায়েতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদার সহ পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বেলায়েতের পরিবার ও আত্মীয়-স্বজন।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না

মানববন্ধনে বেলায়েতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদার বলেন, আমার ছেলের সঙ্গে ইশ্রাফিল ও সুমনের কোনো বিরোধ ছিল না। শুনেছি, “সুমন বালু সাপ্লাই দিতে চেয়েছিল আর ইশ্রাফিল চাঁদা বাবদ ৫০ হাজার টাকা দাবি করেছিল।” এগুলো না পেয়ে ক্ষুদ্ধ হয়ে তারা আমার ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি দ্রুত আসামীদের গ্রেপ্তার ও বিচার চাই।

মানববন্ধনে শরীয়তপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব বলেন, শরীয়তপুর সদরের রাজগঞ্জ এলাকায় আমাদের একটি প্রকল্পের কাজ চলছিল। সেখানে গিয়ে সাংবাদিক বিএম ইশ্রাফিল ও তার সহযোগী সুমন হাওলাদার প্রথমে চাঁদা চায়। পরে সরকারি কাজে বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বেলায়েতকে মারধর করে তারা। এঘটনায় মামলা হয়েছে। আমরা দ্রুত এ ঘটনার বিষয়ে সঠিক বিচার চাই।

আরও পড়ুন: ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে

প্রসঙ্গত, শরীয়তপুর পাউবো অফিস ও মামলার এজাহার সূত্র জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষার প্রকল্পের কাজ গত প্রায় ৬ মাস ধরে চলছে। রাজগঞ্জ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশন লিমিটেড বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কাজ করছে। গত (৯ অক্টোবর) রবিবার সেখানে দায়িত্ব পালন করছিলেন বেলায়েত। বিকাল ৩টার দিকে সেখানে যান সাংবাদিক বিএম ইশ্রাফিল ও তার সহযোগী সুমন সহ ৪-৫ জন। জিওব্যাগে বালুর পরিমাণ ও নদীতে ডাম্পিং করার বিষয়ে তারা খোঁজখবর নেন। আর বেলায়েতের কাছে ৫০ হাজার টাকাও দাবি করেছেন সাংবাদিক বিএম ইশ্রাফিল। এ নিয়ে বেলায়েতের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলায়েতকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম মোল্যা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, সরকারি কাজে বাধা, চাঁদা দাবি ও শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী’কে মারধর করার ঘটনায় দু’জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা