উলিপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

উলিপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক কর্তৃক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুল মজিদ মিয়াকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

রবিবার (১৯ জুন) সকাল ১০টায় থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মসজিদুল হুদা মোড়ে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর কয়ছার আলী, সভাপতি ফুলবাবু মিয়া, সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং অনির্দিষ্টকালের জন্য সরকারি সকল প্রকার নির্মাণকাজ বন্ধ ঘোষণা করা হবে। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা