সারাদেশ

অবৈধ টমটমের চাপায় বৃদ্ধ নিহত 

মোঃ সানাউল্লাহ, বরগুনা: বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৯ জুন) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রবাসীকে আনতে গিয়ে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আফজাল মোল্লা (৬৫)। তিনি পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। অবৈধ টমটমটি বরগুনার টমটম মালিক সমিতির ২৮ নম্বর গাড়ি। ঘাতক টমটম ড্রাইভারের নাম কবির। তিনি বরগুনা সদর উপজেলার কুমরাখালি গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

নিহত আফজালের ভাগ্নে দুলাল জানান, বরগুনা আদালতে জমিজমা সংক্রান্ত মামলার তারিখ ছিল আজ। এ কারণে তিনি পাথরঘাটা থেকে সাইকেল যোগে বরগুনায় আসেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসলে টমটমের চাপায় মারা যান তিনি।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

তবে এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী এম মাসুম বিল্লাহ জানান, ঘটনার সময় আমি ও সানাউল্লাহ নামে এক সংবাদকর্মী একটি কাজের উদ্দেশ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎই একটা টমটমের সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধ টমটমের নিচে চাপা পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঘাতক টমটম ড্রাইভার কবিরকে বরগুনা সদর থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের হাতে সোপর্দ করেন উদ্ধারকারী দুই সংবাদকর্মী।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানের কাছে সড়ক দুর্ঘটনা ও অবৈধ টমটম নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে চলছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে সজাগ রয়েছি, এমন অবৈধ গাড়ি শহরে প্রবেশ মাত্রই আমরা আটক করছি।

আরও পড়ুন: পানি বাড়ছে যমুনায়

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আহম্মেদ বলেন, ঘাতক টমটম ড্রাইভার দুই সংবাদকর্মীর সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত আফজালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসলে সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অভিযুক্ত আটক রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা