সারাদেশ

প্রবাসীকে আনতে গিয়ে নিহত ৩

সান নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জে কুয়েত প্রবাসী মেয়ের জামাইকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম)।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

রোববার (১৯ জুন) ভোর ৫টার দিকে নবাবগঞ্জে বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল কাসেম (৬৫) ও তার নাতনি ফারহানা (৮)। এ ঘটনায় আহত হয়েছেন প্রবাসী লাভলুসহ আরও চারজন। গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রায়পাড়া গ্রামের আবুল কাসেম নিজস্ব প্রাইভেটকার নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে নিয়ে অপর মেয়ের জামাই প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে যান। রোববার ভোরে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি একটি ইলেক্ট্রিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু ও রেখা ও ঢাকা পঙ্গু হাসপাতালে এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। নিহতরা সবাই ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা