কিশোরগঞ্জে বিদ্যুৎহীন ১৫ গ্রাম
সারাদেশ

কিশোরগঞ্জে বিদ্যুৎহীন ১৫ গ্রাম

সুমন মিয়া : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা উপজেলায় পানি বেড়ে যাওয়ায় ১৫টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রবাসীকে আনতে গিয়ে নিহত ৩

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ ও ইটনা হাওরের পানি বেড়ে যাওয়ায় চৌগাংগা ও নিয়ামতপুর অফিসের অধীন এলাকাগুলোতে লাইনের ক্লিয়ারেন্স কমে গেছে। তাই নিরাপত্তার স্বার্থে শনিবার (১৮ জুন) রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, পানি উঠেছে বসতবাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দোকানপাটে।অনেকে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গবাদিপশুসহ মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

আরও পড়ুন: পানি বাড়ছে যমুনায়

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, কিশোরগঞ্জের নদ-নদীর পানি যেভাবে বাড়ছে তাতে সিলেটের মতো কিশোরগঞ্জের অবস্থাও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন পয়েন্টের গড়ে তিন ফুট পর্যন্ত পানি বেড়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সান নিউজকে বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে হাওর অঞ্চল ঘুরে দেখেছি। অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। সেখানকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

তিনি আরও বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৪০ টন চাল ও নগদ আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা