সারাদেশ

পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পৃথক দুটি ঘটনায় এক প্রবাসীর মেয়ে ও এক ক্যাবল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন

নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া (১৪) সোনাইমুড়ী উপজেলার মোটুবী গ্রামের মুন্সি বাড়ির সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং নিহত মো.আবুল কাসেম সোহাগ (২৬) কবিরহাট উপজেলার বড় রামদেবপুর গ্রামের মো.হাফিজ উল্যাহ ওরফে ছুট্টি মিয়ার ছেলে।

শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে প্রবাসীর মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ক্যাবল অপারেটরের মৃত্যুর ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে বাস তৈরির ধুম

পুলিশ জানায়, গতকাল (শুক্রবার) বিকেল থেকে সন্ধ্যার দিকে রিয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মা পারভিন ঘটনার সময় ছনগাঁও তার বাবার বাড়িতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের মা বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে মেয়ের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে। তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

অন্যদিকে, নিহত সোহাগ কুমিল্লা ক্যাবল অপারেটরের চাকরি করে। গত ১ জুন সে বাড়ি বেড়াতে আসে। গতকাল (শুক্রবার) দুপুর পৌনে ১টার দিকে বাড়ির বসত ঘরের পাশে থাকা মুরগীর ফার্ম থেকে ফ্রিজে বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার জন্য, মুরগীর ফার্মের দিকে যাওয়ার পথে, পুকুর পাড়ের মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা