সারাদেশ

জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) দক্ষিণ জার্মান রাজ্য বাভারিয়ায় একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন: বদলে গেল তুরস্কের নাম

দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুল শিক্ষার্থী ছিল। ট্রেন দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

এদিকে, গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করেছেন। এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছে, ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা