সারাদেশ

ঘর পাইয়ে দিতে টাকা নেন আ’লীগ নেতা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সরকারি বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অহিদ শরীফের বিরুদ্ধে। সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসী বেগম।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

ফেরদৌসী বেগম বলেন, বারো বছর আগে স্বামী আমাকে ফেলে রেখে চলে গেলে শ্বশুরবাড়ি একই ইউনিয়নের কানুদাশকাঠী গ্রাম থেকে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি গালুয়ায় চলে আসি। বাবার দেওয়া একটুখানি জমিতে ছন ও বাঁশের বেড়া দিয়ে ঘর করে কোনভাবে বসবাস শুরু করি। তিন বছর আগে কাজের উদ্দেশ্যে গালুয়া বাজারে আসলে স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদ শরীফের সঙ্গে দেখা হয়।

তখন অহিদ শরীফ বলেন, তোর তো ঘর নাই ‘আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলে তোকে একটি পাঁচ লাখ টাকার সরকারি ঘর এনে দেব’। এরপর আমি ধার দেনা করে ছত্রিশ হাজার টাকা অহিদ শরীফকে পরিশোধ করি। তারপর আমাকে ঘর দেবে দেবে বলে ঘুরাতে থাকে। ঘরের আশায় তিন বছর অপেক্ষা করে আমার পাওনা টাকা ফেরত চাইলে অহিদ শরীফ বলেন, ‘‘তোর টাকা ইউএনও খেয়ে বদলি হয়ে গেছে”এখন আমি দিবো কোথা থেকে।

আরও পড়ুন: সব লক্ষ্য অর্জনের আগে থামবে না রাশিয়া

ফেরদৌসী বেগম আরও বলেন, আমি নানা রোগে আক্রান্ত। টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না। এ ব্যাপারে আমি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অহিদ শরীফ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ফেরদৌসী বেগম আমাকে মধ্যে রেখে অন্য একজনকে ব্যবসার জন্য টাকা দিয়েছে। আমি ঘর দেওয়ার কথা বলে কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই।

আরও পড়ুন: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর কাছে জানতে চাইলে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা