সারাদেশ
ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কেন্দ্র

পরীক্ষার্থীকে উত্তর বলে দেয়া ও অতিরিক্ত সময় দেয়ার অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে এক নুসরাত নামে এক শিক্ষার্থীকে পরীক্ষার নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরেও অতিরিক্ত ১০/১৫মিঃ সময় দেয়া এবং হলে দায়িত্বরতদের বিরুদ্ধে উত্তর বলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওখানে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট আরডিসি বশির গাজীর কাছে এ বিষয় অভিযোগ জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। বরং তার উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তারা জানান, এক কর্মকর্তার সাথে ঔ পরীর্ক্ষীর স্বামীর সুসম্পর্কের কারনে সে পরীক্ষার হলে এই সুবিধা ভোগ করে।

হরচন্দ্র বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি হলে পরীক্ষা শুরুর পূর্বে ঐ সাংবাদিকের স্ত্রী নুসরাত শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। তাকে হলে রেখে যাওয়ার সময় দায়িত্ব প্রাপ্তশিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আরডিসি বশির গাজীর সাথে কথা বলে চলে যায়। এরপর পরীক্ষা চলার পুরো সময়ে দায়িত্বরত শিক্ষকরা তার কাছে গিয়ে একাধিকবার উত্তর বলে দেয়। পরীক্ষা শেষের ঘন্টা বাজলে সকলে উত্তরপত্র নিয়ে গেলেও তাকে প্রায় ১০/১৫ মিনিট সময় দিয়ে উত্তর লিখেতে সহায়তা করা হয়। একজন পরীক্ষার্থীর প্রতি এধরনের অনৈতিক সহযোগীতায় হলে সকল চাকুরীপ্রার্থীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয় আরডিসি বশির গাজী বলেন, কিছু শিক্ষার্থী আমার কাছে এসে অভিযোগ করেছে এক শিক্ষার্থীকে সময় বেশি দেয়া হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী বলেন, কাউকে পরীক্ষায় অতিরিক্ত সময় দেয়া হলে সেটা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা