সারাদেশ

ট্রাকচাপায় হেলপার নিহত

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামে বালুবাহী ট্রাকচাপায় মো. আলম মিয়া (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর সোয়া ৪ টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলম মিয়া কুষ্টিয়া জেলার বাসিন্দা।

আরও পড়ুন: প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে বালুবাহী ট্রাকটি সরকারি কাজে ধরলা আবাসন প্রকল্পে যাচ্ছিলো। এ সময় জিয়া বাজার এলাকায় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী ট্রাকের পিছনে বসে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার নিহত হন। ঘাতক বালুবাহী ট্রাকটির চালকও গুরুত্ব আহত হয়ে বর্তমানে পুলিশের হেফাজতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত এবং বালুবাহী ট্রাকটির হেলপার ও মরিচবাহী ট্রাকটির চালক পলাতক রয়েছেন।

অন্যদিকে, বালুবাহী ট্রাকের চালক মো. জুয়েল বলেন, আমি ভোরে বালু নিয়ে চালিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিলো একটি গাড়ি আসছিল। সাইট করতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। ড্রাইভার চিকিৎসারত অবস্থায় আছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা