সারাদেশ

মুন্সীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আটক ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ মো. আলামিন দেওয়ান (৩৮), মুন্না (৩০) নামে ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত পৌনে ১২ টার দিকে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো- গ-১২-২৭৩০ জব্দ করা হয়। আটককৃত আলামিন উপজেলার দক্ষিন রামগোপালপুর গ্রামের আনোয়ার হোসেন দেওয়ানের ছেলে ও মুন্না নারায়নগঞ্জের বন্দর থানার নবিগঞ্জ এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

জানা গেছে, মুন্সীগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল তৈরি পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০ পাউন্ড করে ৫ বস্তায় মোট ১৫০ পাউন্ড কারেন্ট জাল উদ্ধার করা হয়। ওই কারেন্ট জালের বাজার মুল্য ১ লাখ ৫ হাজার টাকা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের কাছ থেকে পাঁচ বস্তায় ত্রিশ পাউন্ড নিষিদ্ধ কারেন্ট জাল যাহার মুল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরও জানান, আটককৃতদের ব্যবহৃত একটি প্রাইভেটকার যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো- গ-১২-২৭৩০ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা