সারাদেশ

পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সান নিউজ ডেস্ক: ফেনীতে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার (২৫ মে) রাতে ফেনী মডেল থানায় তরুণী নিজেই এ মামলা করেন।

আরও পড়ুন: লিচু ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার হিঙ্গলি ইউনিয়নের বাসিন্দা।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯ (১) ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মোল্লাকান্দিতে বন্দুকসহ আটক ২

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু। সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা