সারাদেশ

লিচু ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্রেতাদের পরিমাণে কম লিচু দেওয়ার দায়ে লিচু ব্যবসায়ী ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে মোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার পৌর শহরের কাঁচা বাজার এলাকা ও বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন ব্যবসায়ীকে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে পৌর শহরের কাঁচা বাজার এলাকার নিতাই চন্দ্র ঘোষকে খোলা পাত্রে মিষ্টি রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২০০০ টাকা এবং বাসস্ট্যান্ড বাজারে লিচু বিক্রেতা বিদ্যুৎকে ১০০০ ও শহীদকে লিচু কম দেয়ার অভিযোগে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, বাজারে গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজের পর সমানতালে পছন্দের তালিকায় থাকে সুস্বাদু লিচু। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই লিচুকে কেন্দ্র করে ১০০ টি লিচুর দামের বদলে ৮০ থেকে ৯০ টি লিচু বিক্রি করছে। যা অত্যন্ত দুঃখজনক ও প্রতারণা ব্যবসা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

অপরদিকে, অন্য ক্রেতা বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থেকে যাচ্ছে নিম্নমানের উপকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও মাছি, তেলাপোকা ইত্যাদি পড়ে থাকা মিষ্টি বিক্রি। যা শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক।

অভিযান পরিচালনা নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ১০০টি লিচু বিক্রির কথা বলে সুকৌশলে ৮০ থেকে ৯০টি বিক্রি করে যাচ্ছিল এবং বাজারে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করে যাচ্ছিল। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করি এবং আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা