কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদের জন্মবার্ষিকী পালিত
সারাদেশ

ব্যারিস্টার মওদুদের জন্মবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

মঙ্গলবার (২৪ মে) মওদুদ আহমদের জন্মবার্ষিকীতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, আলোচনা সভাও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।

মওদুদ আহমদের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলার সিরাজপুর ইউনিয়নে মরহুমের জন্মস্থান মানিকপুর গ্রামে বিকেল ৪টার দিকে সাঁতার প্রতিযোগিতা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত এবং বাদ আছর মরহুমের নিজ বাড়িতে আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন : নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার ইচ্ছে নেই

বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জলিশ পাটোয়ারী জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

আরও পড়ুন : আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

প্রসঙ্গত, ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার এক সভ্রান্ত পরিবারে ব্যারিস্টার মওদুদ আহমদ জন্মগ্রহণ করেন। তিনি ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের এক বর্ণাঢ্য রাজনীতিক ছিলেন। এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদেও একজন এবং জিয়াউর রহমানের মন্ত্রীসভারও সদস্য ছিলেন তিনি। বণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমেদ গত ১৬ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা