সারাদেশ

আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনকে ঘিরে আ.লীগ-বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি থাকার কথা সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যরিষ্টার এম শাহজাহান ওমর প্রধান অতিথি থাকার কথা ছিল।

এদিকে প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সংগঠনও সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল থেকে নানা কর্মসূচি ঘোষণা করে। এ দিয়ে উভয় পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উত্তাপ্ত হতে থাকে। রাজাপুরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বলেন প্রশাসনের অনুমতি নিয়ে আমরা উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেছি। কিন্তু রাজাপুর উপজেলা আ.লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অফিস ভাংচুর করে। দফায় দফায় বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা করে। পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের নেতা-কর্মীদের উদ্ধার করে।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা