ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল
সারাদেশ

ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

মঙ্গলবার (২৪ মে) সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার ইচ্ছে নেই

পরিদর্শনকালে তারা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছেন। পর্যবেক্ষণ শেষে একই দিন বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, তারা সকালের দিকে হেলিকপ্টার যোগে ভাসানচর রোহিঙ্গা হ্যালিপ্যাডে অবতরণ করে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।

আরও পড়ুন : আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

প্রসঙ্গত, ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা