প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরায় মানববন্ধন
সারাদেশ
সাতক্ষীরায় মানববন্ধন

‘ভাত চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’

মাজহারুল ইসলাম : ‘আমরা ভাত চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। নদী ভাঙ্গনের মতো সৃষ্ট পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা পরিবার নিয়ে বাপ-দাদার ভিটায় থাকতে চাই, পানিতে নয়। আশাশুনিতে যত নদী আছে সেগুলো খনন করতে হবে।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

জলাবদ্ধতা নিরসনে সরকার কর্তৃক বরাদ্ধকৃত অর্থ যথাযথভাবে খরচ করতে হবে। তাছাড়া খাল খননের কাজে বরাদ্ধের টাকা নয়ছয় হতে দেবো না। সেজন্য সকলে একত্রিত হয়ে তদারকি করতে হবে। বরাদ্দের টাকা ৩০% নয় সমুদয় ব্যয় করতে হবে।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টায় ‘ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’ শ্লোগানে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরার আশাশুনিসহ উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জেলা নাগরিক কমিটি, নারী কমিটি, আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসলের ক্ষেত ডুবে যায়। বহু বাড়ি-ঘর জলমগ্ন হয়ে পড়ে।

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

একইভাবে ষাটের দশকে নির্মিত সাতক্ষীরা আশাশুনি উপজেলাসহ উপকূল রক্ষা বাঁধের অধিকাংশ বেড়িবাঁধ জরাজীর্ণ হয়ে পড়ায় উপকূলের মানুষও সবসময় অনিরাপদ জীবনযাপন করে। স্বাভাবিক সময়ে বেড়িবাঁধ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা থাকে না। প্রাকৃতিক দুর্যোগ আসলেই শুরু হয় তোড়জোড়। যা এবার ঘূর্ণিঝড় অশনির সময়ও দেখা গেছে। কিন্তু এখন আর সেই তোড়জোড় নেই।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়ও জলাবদ্ধতা ও জলমগ্ন অবস্থা বিরাজ করে। অনেকের ঘরের মধ্যে পানি ওঠে। জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করেন নাগরিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্মসচিব আলীনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা কওছার আলী, সিপিবি নেতা মো. আবুল হোসেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মাও. মোনায়েম হোসেন, জেলা নারী কমিটির সভাপতি শ্রীপ্রা সরকার, আসাদুল হক লাল্টু, পানি কমিটির তাল উপজেলার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা