ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি বিক্রি না করলে মেরে ফেলার হুমকি

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইনডেট গ্রুপের কাজে বাধা দিয়ে ওই গ্রুপের লোকজনকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে এবি গ্রুপের লোকজন। এমন অভিযোগ করেছেন বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইনডেট গ্রুপের মালিক শাহরিয়ার আহমেদ।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী নিলয়ের আত্মহত্যা!

রোববার (২২ মে) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ইনডেট গ্রুপের ক্রয়কৃত জমিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ইনটেড গ্রুপের মালিক শাহরিয়ার আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া মৌজায় প্রায় ৯ শত শতাংশ জমি ক্রয় করেছেন। সেই জমিতে সকালে মাটি কাটার এক্সেভেটর (ভেকু) দিয়ে জমির চার পাশে বাউন্ডারি দেয়ার সময় এবি গ্রুপের কয়েকজনসহ স্থানীয় কবির ও শামীম নামের দু’জন এসে বাউন্ডারি দিতে বাধা দেয়। সে সময় ইনডেট গ্রুপের লোকজনদের ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং ইনডেট গ্রুপের সমস্ত জমি এবি গ্রুপের কাছে বিক্রি করে দিতে বলে। না হলে সবাইকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইনডেট গ্রুপের মালিক শাহরিয়ার আহমেদ বলেন, আজ (রোববার) সকালে আমার লোকজন জমির চার পাশে বাউন্ডারি দেয়ার কাজ করছিল। সে সময় স্থানীয় শামীম ও কবিরের নেতৃত্বে কয়েকশত লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়। পরে আমার ইনডেট গ্রুপের লোকজনদের ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সেই সাথে আমার সকল জমি এবি গ্রুপের কাছে বিক্রি করে দেয়ার জন্য হুমকি প্রদান করে।

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

তিনি আরও বলেন, যদি এবি গ্রুপের কাছে সব জমি বিক্রি না করি তা হলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়। পরে বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রশাসনকে জানাই। পরে সেখানে পুলিশ গিয়ে সব লোকদের তাড়িয়ে দেয়।

এ বিষয়ে এবি গ্রুপের মালিক আবুল হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু জানতাম না। তবে আমার ম্যানেজার আমাকে একটু আগেই জানালো যে ইনডেট গ্রুপের লোকজনই এসে আমাদের জমিতে ঝামেলা করেছে। বাহির থেকে লোকজন ও পুলিশ এনেছে তারাই। পরে আমি বিষয়টি স্থানীয় এমপি মহোদয়কে জানিয়েছি।

এ বিষয়ে ধামরাই থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সকালের দিকে এবি গ্রুপ ও ইনডেট গ্রুপের জমির সীমানা নিয়ে একটু ঝামেলা হয়। পরে পুলিশ গিয়ে তাদের দুই পক্ষকেই কোন ঝামেলা না করে এক সাথে বসে বিষয়টি সমাধানের কথা বলে আসছে। তবে এ ঘটনায় কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা