সারাদেশ

ঝালকাঠিতে গ্রেফতার ২

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাইনউদ্দিন এবং নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এই দুই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

জানা গেছে, সোমবার রাতে নলছিটি পৌর এলাকার পুরানবাজার থেকে ১৪০ পিস ইয়াবা সহ ২৯ বছর বয়সী রাসেল মোল্লা নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। আটক রাসেল পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পৃথক অভিযানে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা গ্রাম থেকে ৩৬ বছর বয়সী জুয়েল সরদার নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক জুয়েল সরদার রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে। জুয়েলের সাথে থাকা ১শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ডিবি।

আরও পড়ুন: কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ডিবি পুলিশ ২ জনকে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা