সারাদেশ

নববধূর হাতের মেহেদীর রং না মুছতেই গলায় ফাঁস

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় আলো খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীকে ঈদুল ফিতরের পরদিন তার মতামত উপেক্ষা তাকে বিয়ে দেন বাবা-মা। এর পরিনামে নববধূর হাতে মেহেদীর রং না মুছতেই বিয়ের মাত্র ২১ দিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলো।

আরও পড়ুন: পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে

মঙ্গলবার (২৪ মে) রাতে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের নিজস্ব শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আলো খাতুন বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে। সে ছাত্রী বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাশ করেন।

স্থানীয় সূত্রে সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের পরদিন (৪ মে) আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন তার বাপের বাড়িতেই ছিলেন। এরপর মঙ্গলবার রাত ১০টার দিকে তার শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত সঠিক কোন তথ্য জানা সম্ভব হয়নি। তবে ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা