সারাদেশ

পদ্মা সেতু নিয়ে টিকটক, যুবক কারাগারে 

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচার করার অভিযোগে গ্রেফতারের পর হেলাল উদ্দিন ঢালী নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

জানা গেছে, গ্রেফতারকৃত হেলাল পদ্মা সেতুর নদী শাসনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৩ মে) পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিল সেনা সদস্যরা। এ সময় সেতুর পিলারের কাছে হেলালকে ভিডিও বানাতে দেখেন তারা। সন্দেহ হলে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনে পদ্মা সেতু অপপ্রচার নিয়ে কয়েকটি ভিডিও দেখেন তারা। পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

পরেরদিন মঙ্গলবার (২৪ মে) জাজিরা থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বাদি হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় হেলালকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা