ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা গোপনে ভিডিও করার অপরাধে ধর্ষক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : আসছে বিশ্বব্যাপী খাদ্য বিপর্যয়

রবিবার (২২ মে) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে। এর আগে শনিবার ( ২১ মে ) মেয়েটির বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার দায়ের করে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার ফুটানি বাজার এলাকার সোলায়মান আলীর ছেলে দুলাল(৩০) ও একই এলাকার চুনিহাড়ি গ্রামের সাজু(২৫)।

আরও পড়ুন : রাশিয়া-ভারত সম্পর্ক ছিন্নের চেষ্টা

পুলিশ জানায়, এজাহার নামীয় আসামীরা প্রায় সময়ে স্কুলে যাতায়াত কালে প্রেম নিবেদন করত।এতে মেয়েটি তাদের কথায় সায় না দিলে দুলাল ও তার সহযোগীরা তার ক্ষতি করার পরিকল্পনা করে।এদিকে গত সোমবার(১৬ মে ) স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামীরা ওই স্কুল ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোবাইক যোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরী অফিসে নিয়ে যায়। সেখানে গোপনে মোবাইল ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে দুলাল ও স্কুল ছাত্রীটিকে রেখে বাকিরা চলে যায়।

আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে আসতে হবে

এ সময় দুলাল স্কুলছাত্রীটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।পরে অন্য আসামীরা এসে স্কুলছাত্রীটিকে মোবাইলে ধারণকৃত ভিডিও দেখিয়ে ঘটনা চেপে রাখতে বলে।অন্যথায় ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।অপর আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা