জাজিরায় বিলুপ্তপ্রায় ৫টি বনবিড়াল ছানা উদ্ধার : অবমুক্ত করলো বনবিভাগ
সারাদেশ
বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ধার

জাজিরায় ৫টি বনবিড়াল অবমুক্ত করলো বনবিভাগ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে বিলুপ্তপ্রায় ৫টি বনবিড়াল ছানা উদ্ধার করে গ্রামবাসী।

আরও পড়ুন : হাইকোর্টে সম্রাটের জামিন বাতিল

বুধবার (১৭ মে) সকালে ওই গ্রামের মিস্ত্রি বাড়ির লালন মাদবর নামের এক ব্যক্তি গরুর ঘাস কাটতে গিয়ে প্রথমে দেখতে পান বনবিড়াল ছানা গুলোকে। প্রথমে বিড়াল ছানা ভেবে ধরতে গেলে মা বনবিড়াল ক্ষিপ্ত হয়ে তেড়ে আসলে লালন চিৎকার করলে লাঠিসোঁটা নিয়ে গ্রামের লোকজন আসে। লোকজন আসলে পালিয়ে যায় মা বনবিড়ালটি।

এরপর স্থানীয়রা ৫টি বনবিড়াল ছানা ধরে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় নুর আলম নামে এক যুবক বনবিড়াল ছানাগুলো মোটরসাইকেলে করে জাজিরা উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হকের কাছে নিয়ে যায়। পরে তিনি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. আতিকুর রহমানের কাছে বনবিড়াল ছানাগুলোকে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ডা. আতিকুর রহমান বনবিড়াল শাবক গুলোর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ছানাগুলো পুরোপুরি সুস্থ আছে বলে জানান।

তিনি আরও জানান, সাধারণত বনবিড়াল দিনের বেলায় কিছু খায় না। তাই আলাদা কোনো খাবারের প্রয়োজন এখনো হয়নি। বাচ্চা গুলোর বয়স খুবই কম তাই যতো দ্রুত সম্ভব মা বনবিড়ালের কাছে দেয়ার ব্যবস্থা করতে বলেন তিনি।

পরে জাজিরা উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কথা বলে ওই দিন রাত ৮টার দিকে সময় মা বনবিড়ালটির কাছাকাছি স্থানে শাবকগুলোকে অবমুক্ত করেন।

আরও পড়ুন : অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন গোতাবায়া রাজাপক্ষে

এসময় জাজিরা উপজেলা বন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বনবিড়াল পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এসব প্রাণী এখন প্রায় বিলুপ্ত হতে চলছে। এদের সংরক্ষণ করা জরুরি।

এসময় তিনি উপস্থিত এলাকাবাসীকে এধরনের প্রাণী মারতে নিষেধ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা