সারাদেশ

বোয়ালমারীতে মিলেছে বস্তাবন্দী লাশের পরিচয়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া-ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার

জানা গেছে, মেয়েটির নাম মুরছালিনা (২৩)। সে উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের মো. মতিয়ার মন্ডলের মেয়ে।

চুকিনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. চুন্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মুরছালিনা সম্পর্কে আমার ভাতিজি। ৬য় বছর আগে সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের বাদশা শেখের ছেলে মো. ইসমাইল শেখের সাথে বিয়ে হয়। তাদের সংসারে মো. ইমাম শেখ নামের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তিনি আরও জানান, গত শনিবারে (৭ মে) মুরছালিনার শ্বশুর বাদশা শেখ আমাদের বাড়িতে এসে বলেন, আপনাদের মেয়েকে (মুরছালিনা) সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার (১৭ মে) অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে থানায় গিয়ে গায়ের পোশাক ও মাথার চুল দেখে মুরছালিনাকে শনাক্ত করি।

আরও পড়ুন: সেই তরুণীর জামিন মঞ্জুর

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির পরিচয় সম্পর্কে একটি পরিবার তাদের মেয়ে দাবি করলেও আমরা এখনও পরিচয় নিশ্চত হতে পারিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা