সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের পিতার ইন্তেকাল
সারাদেশ

সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের পিতার ইন্তেকাল

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন এর পিতা কষ্টাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ সোহরাব আলী মুন্সী(৮৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….রাজিউন)।

আরও পড়ুন : আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হস্তান্তর

সোমবার (১৬ মে) রাত ১০.৩০ টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যু সময় স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে সাবেক গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন জানান আমার বাবা গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইকরাম উদ্দিন তারা মৃধা, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল, টাঙ্গাইল জেলা সেবক সংগঠন সভাপতি খায়রুল খন্দকার ও গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ছরোয়ার আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন : চালকের আসনে দুরন্ত বাংলাদেশ

মরহুমের জানাজা মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ ঘটিকায় স্থানীয় কষ্টাপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে কবরস্থানের দাফন সম্পন্ন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা