৯৯৯-এ কল দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেইরাই গ্রেফতার
সারাদেশ

৯৯৯-এ কল দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেইরাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অন্যকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই যুবক।

আরও পড়ুন : ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে মো.ইমন (২২) ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাহাবুল হক মেস্ত্রী বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে মো.সুজন হোসেন (২৪)।

মঙ্গলবার (১৭ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গরু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সোমবার ( ১৬ মে ) দুপুর পৌনে ২টার দিকে এমরান হোসেন নামে জৈনক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়িতে গাঁজাসহ এক যুবককে আটক করে রাখা হয়েছে।

এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করলে সন্দেহের উদ্রেক হয়। এরপর পুলিশ ৯৯৯-এ কল করা ব্যক্তিসহ সাক্ষীদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এবং প্রকাশ্যে এলাকায় তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনায় মূলহোতা ইমনসহ দুইজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

তদন্তে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গাঁজা দিয়ে ফাঁসানোর জন্য ৯৯৯- এ কল করা হয়। পরে পুলিশ মূলহোতাদের গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসমিদের হেফাজত থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা