ছবি : সংগৃহিত
অপরাধ

মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফাইজুন্নেসা এ আদেশ দেন।

জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের আ.মতিনের ছোট মেয়ে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী লায়লা আক্তার লিমু (১৭) গত ২০১৮ সালে ২৮ আগস্ট বিকালে সাড়ে ৪ টার দিকে কাপড় ক্রয় করার জন্য বাড়ি হতে পাশে বাড়ৈখালী বাজারে গিয়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ২

নিখোঁজের ৩ দিন পর ৩১ আগস্ট বাড়ৈখালী বাজারের পাশে ইছামতি নদীর পাড়ে একটি বস্তাবন্দী অবস্থায় লায়লা আক্তার লিমুর লাশ পাওয়া যায়।

পরে, খোকনের বাড়ৈইখালী বাজারের টেইলার্স দোকানে রক্তের গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানায়। নিহতের পরিবার পুলিশ নিয়ে গিয়ে দোকান মালিক খোকনকে গ্রেফতার করে।

এ ঘটনায় শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের আ: আজিজ ফকিরের ছেলে নিহতের পিতা আব্দুল মতিন (৬৬) বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করলে আসামি খোকন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

আরও পড়ুন: বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

খোকন (৩০) সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামের বাবুলের ছেলে। পরে ২০ জন স্বাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এ ব্যাপারে নিহতের বড় ভাই রিপন বলেন, আমার বোন ঘটনার দিন আমাদের বাড়ির পাশে বাজারের খোকনের টেইলার্সের দোকানে কাপড় বানাতে গিয়েছিল। তখন খোকন আমার বোনকে ধর্ষণ করে হত্যা করেছে।

তিনি কান্নায় ভেঙ্গে পরে আরও বলেন, আমার ছোট বোনটা আমাদের পরিবারের সবার প্রিয় ছিল। ওর শোকে মামলার বাদি আমার বাবা অল্প বয়সে মারা গেছে। আমার দাদাও শোকে কাতর হয়ে ঘটনার কিছুদিন পরেই মারা যায়। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

আরও পড়ুন: যশোরে ২৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫

রাষ্ট্র পক্ষের আইজীবী অ্যাডভোকেট লাভলু মোল্লা বলেন, ভিকটিমকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ২০ জন স্বাক্ষী ও প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় আসামি খোকনকে পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যূদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। তার সাথে পেনাল কোডের ২০১ ধারায় প্রমাণিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(২) ধারায় প্রমাণিত না হওয়ায় ওই ধারার অভিযোগ হতে খালাস দেওয়া হয়। আমি রাষ্ট্র পক্ষের পিপি হিসাবে এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

আরও পড়ুন: ডেকে নিয়ে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আসামি খোকনকে দোষী সাব্যস্ত করে পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যূদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড সহ পেনাল কোডের ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৭ হাজার টাকা অর্থদন্ড অর্থদণ্ড করেন। রায়ের পর আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা