ছবি : সংগৃহিত
অপরাধ

যশোরে ২৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫

বেনাপোল প্রতিনিধি: যশোরে ২৫ মামলার আসামিসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ডেকে নিয়ে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক

গ্রেফতারকৃতরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, মঙ্গলবার দিনগত রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকন্ড সংঘটিত করতো।

তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। জব্দ অস্ত্র ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা