সারাদেশ

সেই তরুণীর জামিন মঞ্জুর

মোঃ সানাউল্লাহ, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার চান্দখালিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাহমুদ হাসানকে বিয়ের দাবিতে তাদের ভাড়া বাসায় এসে অবস্থান নেওয়া শিখা আক্তার মৌয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

মঙ্গলবার (১৭ মে) বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন জামিন মঞ্জুর করেন। তরুণীর আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, সোমবার (১৬ মে) সকালে ওই আদালতে তরুণীর পক্ষে জামিন আবেদন করেন তার ভাই। আদালত জামিন শুনানির জন্য আজ (মঙ্গলবার) সময় ধার্য করেন। একই সঙ্গে ওই তরুণীকে আদালত তলবও করেন। তার উপস্থিতিতেই জামিন শুনানি হয়েছে।

তিনি বলেন, ওই তরুণীর বিরুদ্ধে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন যেসব ধারায় ১২ মে মামলা করেছেন সব ধারা জামিনযোগ্য। যার কারণে আদালত কোনো শর্ত ছাড়াই তাকে জামিন দিয়েছেন। মৌ আজই ঢাকা চলে যাবে। আদালত বাদী মোশাররফ হোসেন, আসামি শিখা আক্তার মৌ, বাদীপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছেন। আদালত আসামিকে কোনো প্রকার ঝামেলা করতে নিষেধ করেছেন। শিখা আক্তার মৌ যদি মনে করেন তবে আইনের আশ্রয় নিতে পারবেন।

ওই তরুণীর ভাই শিপন মন্ডল বলেন, মাহমুদুল হাসান সবকিছু জেনে আমার বোনের সঙ্গে প্রেম করেছেন। তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছেন। আমার বোন বিবাহিতা তাও মাহমুদুল হাসান জানতেন। সব কিছু জেনে মাহমুদুল হাসান তাকে দিয়ে গত বছর ২২ অক্টোবর তার স্বামীকে তালাক দেওয়ায়। মাহমুদুল হাসানের আশ্বাসে আমার বোন তাদের বাড়িতে ২৯ এপ্রিল এসেছে। একদিন ছেলের বাসায় ছিল। এখন মাহমুদুল হাসান আমার বোনকে বিয়ে করতে অস্বীকার করছে। আমরাও আইনি লড়াই করব। আইন তো সবার জন্য। আমাদের অসম্মান করবে। আমরা নীরবে ছেড়ে দেব না।

বাদী পক্ষের আইনজীবী মো. সাইমুল ইসলাম রাব্বি বলেন, জামিন শুনানিতে অংশ নিয়ে আমরা জামিনের আইনগত বিরোধিতা করেছি।

আরও পড়ুন: চালকের আসনে দুরন্ত বাংলাদেশ

এর আগে গত ২৮ এপ্রিল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালির কাঠপট্টি এলাকায় মাহমুদ হাসানদের ভাড়া বাসায় বিয়ের দাবিতে অবস্থায় নেন জামালপুরের তরুণী শিখা আক্তার মৌ। ছেলে ও তার বাবা-মা এরপর আত্মগোপন করায় স্থানীয়রা ওই বাড়ির তালা ভেঙে একটি রুমে মেয়েটিকে ঢুকিয়ে দেন। গত বৃহস্পতিবার (৫ মে) রাতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ওই বাসায় ফেরেন এবং ওই তরুণীকে পুত্রবধূ বানাতে তার আগের স্বামীকে তালাক দেওয়ার কাগজ ও অভিভাবকদের নিয়ে আসার শর্ত দেন। কিন্তু ওই তরুণী তালাকের কাগজ দেখাতে ব‍্যর্থ হন।

এ ঘটনায় মাহমুদুল হাসানের বাবা বৃহস্পতিবার আদালতে ওই তরুণীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় শুক্রবার ১২ মে ভোরে ওই তরুণীকে আটক করে বেতাগী থানার পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা