সারাদেশ

দুর্নীতিবাজ কর্মকর্তাকে গুদামে দেখতে চান না দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর খাদ্য গুদামের দুর্নীতিবাজ কর্মকর্তা আব্দুর রশিদকে রুহিয়া খাদ্য গুদামে বদলি করায় এখানকার ব্যবসায়ী ও কৃষকেরা তাকে এ গুদামে দেখতে চান না দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুহিয়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস,আজাহারুল ইসলাম ও ঠাকুর চন্দ্র সেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন,জেলার হরিপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ আভ্যন্তরীন খাদ্য সংগ্রহ কার্যক্রমের নামে ব্যবসায়ি ও কৃষকদের নিকট ধান চাল গম সংগ্রহ করার নামে বস্তা প্রতি ৩০-৫০ টাকা হারে সেলামী আদায় করেন।

এছাড়াও সংগ্রহকৃত চিকন চাল একটি সিন্ডিকেটের সঙ্গে আঁতাত করে রাতের আধারে বাইরে পাচার করে দেওয়ার অভিযোগ রয়েছে ওসি এলএসডি আব্দুর রশিদের বিরুদ্ধে।এ অবস্থায় চালের ঘাটতি ঢামাচাপা দিতে খামালে চৌকা আকারের ফাঁকা রাখা হতো। বিষয়টি দৃষ্টিগোচর হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী হরিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মনকে প্রধান করে পীরগন্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ ও কারিগরী খাদ্য পরিদর্শক মো: জুলফিকার আলী সহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সরজমিনে তদন্তের নির্দেশ দেয়।
২৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটি সরজমিনে ওই খাদ্য গুদাম পরিদর্শন কালে একটি খামালে চৌকা আকারের বিশাল ফাকা ধরা পড়ে।অর্থাৎ ভেতরের চাল সরিয়ে নিয়ে ফাকা রাখা হলেও থেকে দেখার কোন সুযোগ নেই।তদন্তকারী দল ৮৪ বস্তা চাল কম পায়।

অপরদিকে একটি ডেলিভারি খামালে মজুদের অতিরিক্ত বেশকিছু বস্তা চাল বেশি পাওয়া যায়। বিভিন্ন প্রকল্পের বরাদ্দের চাল এই খামাল হতে সরবরাহ করা হতো।অভিযোগ রয়েছে,টাকা ছাড়া
সময় মতো সরবরাহ না করায় এই খামালে চালের পরিমাণ বেড়ে যায়।এছাড়াও অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সরাসরি অটো মিল হতে সরবরাহ করার নিয়ম থাকলেও গুদাম কর্মকর্তা পুষ্টির চালও গুদামের খামালে তুলে রাখেন।

অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহকালে তার পছন্দের ব্যবসায়ীদের নিকট নিম্ন মানের ও দুর্গন্ধযুক্ত চাল কিনেন। তদন্তকালে এরকম ২৮ বস্তা নিম্ন মানের চাল পাওয়ার কথা স্বীকার করে প্রতিবেদন দেয়।

২৬ ফেব্রুয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ওই কর্মকর্তার অনিয়ম দুর্নীতি তুলে ধরে আন্চলিক খাদ্য নিয়ন্ত্রক রংপুর মহোদয় সমীপ তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।

এ ঘটনায় আব্দুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাকে চাকুরি হতে সাসপেন্ড বা অপসারণ করার কথা।কিন্তু অপসারণের পরিবর্তে তাকে রুহিয়া খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

গত ২৮ এপ্রিল রংপুর আন্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম সাক্ষরিত এক পত্রে আব্দুর রশিদকে রুহিয়ায় বদলীর আদেশ দেওয়া হয়। কাজেই ওই কর্মকর্তা রুহিয়া খাদ্য গুদামে যোগদান করলে এখানকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। নিগৃহীত হবে এলাকার কৃষক ও ব্যবসায়ী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা