সারাদেশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে বিক্ষোভ শেষে ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সমাবেশ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে বক্তব্যে শহিদুল্লাহ কায়সার বলেন সরকার রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এজন্যই দেশের জনগণের প্রতি তাদের কোন ভালবাসা নেই।ভোজ্য তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে।

তিনি সরকারকে হুশিয়ার করে বলেন অবিলম্বে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। তিনি শেখ হাসিনা সরকারকে এক সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে পদত্যাগ করতেও আহবান জানান। অন্যথায় শ্রীলংকার রাজা পাকসে সরকারের পরিনতি বরন করতে হবে বলে সতর্ক করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরী জামায়াতের সহকারী সেক্রটারি আনোয়ার হাসান সুজন, কর্মপরিষদ সদস্য হেলাল তালুকদার, খন্দকার আবু হানিফ, মহানগর শুরা সদস্য ও থানা আমীর আব্দুল বারী, ডাঃ দেলোয়ার হোসেন, মাওলানা মফিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ময়মনসিংহ মহানগরীর সভাপতি নুর আলম প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা