সারাদেশ

ভালুকায় অপহরণের দুই দিন পর শিশু উদ্ধার

সাজ্জাদুল আলম খান, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় মো. শিপন (৭) নামে এক শিশুকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় বাবু মোল্লা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

গ্রেফতারকৃত বাবু মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।

অপহৃত মো. শিপন জেলার ভালুকা উপজেলার তামাট গ্রামের রুবেল খার ছেলে।

রোববার ( ৮ মে ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি সফিকুল ইসলাম।

এর আগে শনিবার ( ৭ মে ) দিবাগত রাতে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা শিপন মিয়াকে উদ্ধার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি রুবেল খার শ্যালক মিলন মিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাবু মোল্লার। এই পরিচয়ের সুবাদে বিভিন্ন সময় মিলন মিয়ার সঙ্গে বাবু মোল্লা মোবাইলে কথা বলত। এভাবে সম্পর্কের জেরে বাবু মোল্লা তাদের বাড়িতে বেড়াতে আসে।

আরও পড়ুন: কাল দুর্বল হতে পারে ‘অশনি’

বেড়াতে এসে গত বৃহস্পতিবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে বাটাজোড় বাজারে যায়। সেখানে গিয়ে মিলন মিয়াকে কলা আনার কথা বলে কৌশলে শিপনকে অপহরণ করে নিয়ে যায় বাবু মোল্লা। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিপনকে পাওয়া যায়নি।

ওই দিন রাত ৯টার দিকে শিপন মিয়ার মায়ের কাছে ইমোতে ফোন করে এক লাখ টাকা দাবি করে বাবু মোল্লা। তিনি টাকা বিকাশে দিতে বলেন। টাকা না দিলে শিপনকে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলা হবে বলে হুমকি দেয় বাবু মোল্লা।

এই ঘটনার পর শিপনের বাবা রুবেল খা গত শনিবার ভালুকা থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখার হাতে আসলে অভিযান চালিয়ে ওই রাতেই বাবু মোল্লাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত বাবু মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছেন। মুক্তিপণের টাকা চাওয়ায় ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। বাবু মোল্লা আগে থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা