সারাদেশ

বিদ্যুতায়িত খুঁটিতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কাল দুর্বল হতে পারে ‘অশনি’

নিহত নাবিল আল ওয়াসি (১০) নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা