প্রতীকী ছবি
সারাদেশ

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ মামলায় মোন্নাফ মিয়াকে (২৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

অপহরণেরপর ধর্ষণে সহযোগিতা করার দায়ে মনি মিয়া (২৮) ও শাহিন মিয়াকে (২৫) বিজ্ঞ বিচারক ১৪ বছর করে কারাদন্ডাদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর সোমবার বিকালে গাইবান্ধার নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম শাহিন আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

এসময় তিন আসামিগণ আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মোন্নাফ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের ছাইদার রহমানের ছেলে। ১৪ বছর দন্ডপ্রাপ্ত মনি মিয়া দক্ষিণ মরুয়াদহ গ্রামের গোলাম হোসেনের ছেলে ও শাহিন মিয়ার বাড়ী একই উপজেলার পশ্চিম ছাপড়হাটি গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ জানুয়ারি বিকালে মরুয়াদহ এইচ এম কে দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে মরুয়াদহ গ্রামের মোন্নাফ মিয়া তাকে চৌরাস্তা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। মোন্নাফ মিয়াকে সহযোগিতা করেন মনি মিয়া ও শাহিন মিয়া। প্রাইভেট পড়ে ওই ছাত্রী বাড়িতে ফিরে না আসায়
পরিবারের লোকজন খুঁজতে থাকেন।

আরও পড়ুন :যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে জার্মান অস্ত্র

খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১১ ফেব্রুয়ারী ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মোন্নাফ,মনি ও শাহিনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে ৮ মে অপহরণের পর ধর্ষণেরঅভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা